নিজস্ব প্রতিবেদক বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। সারাদেশের যাতায়াত ব্যাবস্থা যেখানে দিন দিন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে সেখানে সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন এর ০৬ নং ওয়ার্ড বালিগ্রাম।
নদীবেষ্টিত এই গ্রামের মানুষের নিয়মিত যাতায়াত খয়রাবাদ বাজারে। এই গ্রাম থেকে খয়রাবাদ এবং ইউনিয়ন পরিষদে যাওয়ার একমাত্র রাস্তায় তালুকদার বাড়ির সামনের ব্রিজটি প্রায় পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে কাঠ দিয়ে যাতায়াত ব্যাবস্থা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে ২০১৯ সালের জানুয়ারি মাসে ঠিকাদার কালু ঐ স্থানে কালভার্ট নির্মাণের কাজ পায়। যার নির্মাণ ব্যায় ধরা হয় ৯৮ লক্ষ টাকা। ঠিকাদারের খামখেয়ালি এবং চেয়ারম্যান জুলফিকার হায়দারের নজরদারির অভাবে কাজটি এখনো সম্পন্ন হয় নি। এই ব্রিজটি দিয়ে নিয়মিত ২ টি প্রাথমিক বিদ্যালয় ১ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১ টি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। এলাকাবাসী সকলের একটাই প্রশ্ন এই কাজ কবে শেষ হবে নাকি আদৌ শেষ হবে না। সেতুটি অত্যন্ত জনগুরত্বপূর্ণ।
অথচ এটি সংস্কার বা মেরামতের জন্য কারো মাথা ব্যথা নেই। এক শিক্ষক বলেন, প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই সেতুটির উপর দিয়া যাতায়াত করে। সেতুটি ভেঙ্গে যাওয়ায় কোমলমিত শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছেনা।’ শুধু তাই নয় সাধারণ মানুষের চলাচল যেখানে কষ্টকর শিক্ষার্থীদের কথা সেখানে বলাই বাহুল্য।
এলাকাবাসী সকলের একটাই দাবি এই কাজটি দ্রুত শেষ করে জনসাধারনের চলাচলের উপযোগী করে দেয়া হোক।