বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫১
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

করোনার চিকিৎসায় লবণ পানির কার্যকারিতা নিয়ে গবেষণা

অনলাইন ডেস্ক  বিশ্বে করোনা ভাইরাসটির টিকা পেতে নিত্য নতুন গবেষণা চলছে। একের পর এক টিকার পরীক্ষা চালানো হচ্ছে। এবার যুক্তরাজ্যের এডিনবার্গের একদল গবেষক করেনাভাইরাসের চিকিৎসায় লবণ-পানি ব্যবহার কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখতে যাচ্ছেন।

এর আগে গবেষণায় দেখা গেছে, ঘরোয়া তৈরি লবণ-গোলা পানি সাধারণ সর্দি-জ্বরের লক্ষণ কমাতে পারে। যারা লবণ-পানি দিয়ে গার্গল করেন এবং নাক পরিষ্কার করেন – তাদের কাশি কম হয়। তাদের কফ জমার সমস্যাও কম হওয়ার পাশাপাশি সেরেও ওঠেন তাড়াতাড়ি।

বিবিসির প্রতিবদেনে বলা হয়েছে, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অনুসন্ধান করে দেখছেন যে, এই লবণ-পানি কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সহায়ক হয় কি-না।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের আশার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আজিজ শেখ বলছেন, আমরা কোভিড-১৯ আক্রান্তদের ওপর লবণ-পানির চিকিৎসা প্রয়োগ করে দেখব। আমরা আশা করছি যে, এটা এই সংক্রমণের বিস্তার ও তীব্রতা কমাতে কার্যকর হবে।

তিনি বলেন, এর জন্য লবণ, পানি ও কিছু পদ্ধতি বোঝার প্রয়োজন হয়। সুতরাং এটি যদি কার্যকর হিসেবে পাওয়া যায়, তবে সহজ, সাশ্রয়ী ও ব্যাপকভাবে বাস্তবায়ন করা উচিত।