বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫২
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

করোনায় নরসিংদী ইসলামী ব্যাংকের প্রধান শাখা বন্ধ ঘোষনা

অরবিন্দ রায়,নরসিংদী  নরসিংদীর ইসলামী ব্যাংকের প্রধান শাখার ম্যানেজারসহ উর্ধতন পাঁচ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। তাদের সংস্পর্শে আসা আরো ১৫ কর্মকর্তা-কর্মচারী হোম আইসোলেশনে থাকায় ঝুঁকি বিবেচনা করে আজ থেকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে নরসিংদী বাজারস্থ ব্যাংকের প্রধান শাখাটি।

বৃহস্পতিবার (২৫শে জুন) দুপুরে, করোনাভাইরাস কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) শাহআলম মিয়া ব্যাংকটিকে বন্ধ ঘোষণা করেন। সেই সঙ্গে আক্রান্ত ও সন্দেহভাজনসহ সকলের স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দেন।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যের প্রেক্ষিতে, গত ২৪ ঘন্টায় নতুন ১৫ জনসহ নরসিংদীতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৭১ জন । যার মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৭ জন । ৮০২ জন আইসোলেশন মুক্ত হয়েছেন। হাসপাতাল আইসোলেশনে আছেন ২৭। হোম আইসোলেশনে রয়েছেন আরো ৪১৫ জন।