সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:২৫
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

কাদেরের হৃদ্‌যন্ত্র স্বাভাবিক কাজ করছে

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

পাঁচ সদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক আবু নাসার রিজভী আজ বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুরের হাসপাতাল লবিতে উপস্থিত সবাইকে এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল কাদেরের হৃদ্‌যন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেওয়া হয়েছে। কৃত্রিম সাপোর্ট ছাড়াই তাঁর হৃদ্‌যন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে। মন্ত্রীর চিকিৎসা সমন্বয়ক ডা. রিজভী বলেন, তাঁর কিডনি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ঘুমের ওষুধের পরিমাণও কমিয়ে আনা হয়েছে। তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। তিনি জানান, সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং শারীরিক অবস্থার অগ্রগতি হয়েছে।

এর আগে ডা. ফিলিপ কোহ চিকিৎসার অগ্রগতি নিয়ে তৃতীয় দিনের মতো আজ দুপুরে ব্রিফ করেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরর স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সাংসদ শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. আবু নাসার রিজভী।

পরে ডা. রিজভী হাসপাতালের লবিতে সমবেত সবাইকে চিকিৎসাবিষয়ক অগ্রগতি অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী, ছোট মনির, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটির নেতারা।

আগামীকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল চারটায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন বলে এ সময় জানানো হয়।