বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৪০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামীলীগের দফতর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ ক্রমে নিজের সরকারী বাসায় চিকিৎসাধীন আছেন।

সবার দোয়ায় ভালো আছেন জানিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে শিগগির স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শুক্রবার (২৬ জুন) রাতে ফেসুবক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। বিপ্লব বড়ুয়া লেখেন, আমাদের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের জানাজার পর দিন থেকেই গত ১৩ দিন ধরে আমার সরকারি বাসায় রয়েছি। কাউকে জানানোর মতো তেমন কিছু নয়, আমি এবং আমার পরিবারের সব সদস্য পরম করুণাময়ের কৃপায় ও আপনাদের সবার আশীর্বাদে এখনও পর্যন্ত ভালো আছি।

‘আপনারা যারা খোঁজখবর নিচ্ছেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সম্পূর্ণ সুস্থ হয়ে শিগগির স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারব বলে আশা করছি। আপনারা দোয়া রাখবেন।’

আওয়ামী লীগের আরেক নেতা জানিয়েছেন, কয়েক দিন আগে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা দেন। তাতে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে ডাক্তারের পরামর্শে নিজের সরকারি বাসায় আইসোলেশনে আছেন তিনি। তবে সুস্থ আছেন তিনি। তার কোনো সমস্যা হচ্ছে না।