শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৪৭
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

করোনার ওষুধ নিয়ে বিভ্রান্ত করায় বাবা রামদেবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক  মহামারি করোনার ওষুধ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগে ভারতের বিখ্যাত যোগগুরু ও পতঞ্জলি আয়ুর্বেদের প্রধান বাবা রামদেবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার ওই মামলাটি করা হয়েছে সেই সঙ্গে তাদের কোম্পানির উদ্ভাবিত করোনার ওষুধ ‘করোনিল’র সকল প্রচারণা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। খবর এনডিটিভি, ইন্ডিয়া টুডে ও নিউজ এইটিনের।

শুক্রবার জয়পুরের জ্যোতিনগর পুলিশ স্টেশনে রামদেব সহ পতঞ্জলির এমডি আচার্য বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ ভার্শনে, এনআইএমএস চেয়ারম্যান বলবীর সিং তোমার এবং ডিরেক্টর অনুরাগ তোমারের বিরুদ্ধে ভূল প্রচার চালানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়।

এ বিষয়ে জ্যোতিনগর পুলিশ স্টেশনের অফিসার সুধীর কুমার উপাধ্যায় জানিয়েছেন, ‘হ্যাঁ, বাবা রামদেব, আচার্য বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ ভার্শনে, বলবীর সিং তোমার, অনুরাগ তোমার-এর বিরুদ্ধে ঋওজ দায়ের করা হয়েছে।’

গত মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে ধুমধাম করেই করোনা বধের ওষুধ বাজারে আনার কথা ঘোষণা করেছিলেন আলোচিত যোগগুরু রামদেব।

পতঞ্জলির তরফে জানানো হয়, ‘করোনিল ও শ্বাসরি’ নামের দুটি ওষুধ কোভিড রোগীদের উপর পরীক্ষা করেও দেখা হয়েছে। এই ওষুধ প্রয়োগে সুস্থতার হার ১০০ শতাংশ বলে জানায় কোম্পানি।

এমনকী রামদেব এও দাবি করেন, দীর্ঘ গবেষণার পরই আয়ুর্বেদকে কাজে লাগিয়ে ওষুধটি তৈরি করা সম্ভব হয়েছে। এতে তিন থেকে সাতদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন করোনা আক্রান্ত।

কিন্তু এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই ভারতের কেন্দ্র সরকারের নজরে পড়ে পতঞ্জলি।