শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩৬
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক  বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। মারা গেছে প্রায় ৫ লাখ। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৭৭ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষের।

এরপরই ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে আক্রান্ত ১২ লাখ ৮৪ হাজারের বেশি। প্রাণহানি ছাড়িয়েছে ৫৬ হাজার।

নর্থ আমেরিকায় মোট আক্রান্ত ৩০ লাখ ২ হাজার। মৃত্যু ১ লাখ ৬৫ হাজার ২শ’। ইউরোপে আক্রান্ত ২৪ লাখের বেশি। মৃত্যু ১ লাখ ৯০ হাজার ৪শ’ ৬৮। সাউথ আমেরিকায় আক্রান্ত ২০ লাখ ৫৮ হাজারের বেশি। মৃত্যু প্রায় ৮০ হাজার।

এশিয়ায় আক্রান্ত ছাড়িয়েছে ২১ লাখ ৬৩ হাজার। মৃত্যু প্রায় ৫৪ হাজার। এছাড়া আফ্রিকায় আক্রান্ত ৩ লাখ ৬৪ হাজার ৭শ’-এর বেশি। মৃত্যু ৯ হাজার ৩শ’ ৪৫ জন।