সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

৩ দফা দাবিতে বরিশালে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ

শামীম আহমেদ  স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদর রোডে এই সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট জেলা শাখা।

বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি সম্পা দাস সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও যে লুট-পাট চলছে, তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা দেখতে পাচ্ছি, বরিশালে পিসিআর ল্যাব, অক্সিজেন সহ করোনা টেস্টের কীটের সংকট রয়েছে। চট্রগামে ও দেশের অন্যান্য জায়গায় একই অবস্থা। এসব অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। বর্তমান স্বাস্থ্য মন্ত্রীর অযৌগ্যতার প্রভাবেÑ দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ ধ্বংসের পথে। যার কারণে সরকারের কাছে অবিলম্বে এই অযোগ্য স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি। একই সাথে সকলের রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে হবে।

সমাবেশে একাত্বতা প্রকাশ করে ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য এ্যাড.একে আজাদ বলেন, সারা দেশে করোনা ভাইরাসে মহামারি ধারণ করছে। দেশের অনেক হাসপাতালে ডাক্তার ও নার্স সহ প্রয়োজনীয় ব্যবস্থাদী নেই। দেশ এখন নৈরাজ্য পরিস্থিতি অবস্থায় চলছে। জনগণের জীবন জিন্মি ও নিরাপত্তাহীন। এখানে ছাত্র জোট যে দাবি নিয়ে কমূসূচী করছে তা যৌক্তিক। আমরা সকলকে আহ্বান করবো, ছাত্র জোটের এই দাবিকে মেনে নিয়ে এবং মানুষের যা যা দরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এখানে আরো বক্ত্য রাখেনে- প্রগতিশীল জেলা ছাত্র জোট ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা।