মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বন্যায় রাস্তা ভেঙ্গে যাওয়ায় চেয়ারম্যান নিজেই মেরামত করলেন

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন বাজার থেকে রসুলপুরগামী রাস্তা বন্যায় ভেঙ্গে যাওয়ায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরে গেছে রাস্তার বিভিন্ন স্থান। তাছাড়া প্রতিনিয়তই ঘটে চলছে ছোট বড় দূর্ঘটনা।

উক্ত ইউনিয়নের ওয়ার্ডের অন্যান্য সদস্যরা দেখেও যেন না দেখার ভান করে পাশকাটিয়ে প্যান্ট গুটিয়ে চলে যায়। প্রতিনিধিরা স্বাস্থ্য বিধি না মেনে সেলফি তুলতে ব্যাস্ত সময় পার করতেছেন ।

কিন্তু ঘরে বসে থাকতে পারলেন না ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মিয়া। নিজেই উদ্যোগ নিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এক বুক পানিতে নেমে বাঁশের খুঁটি নির্মাণ করতেছেন যাতে করে রাস্তা না ভাঙ্গতে পারে এবং ইউনিয়ন বাসীর যাতায়াতের কোন প্রকার সমস্যা না হয়।

ইউনিয়নের সকল সাধারণ জনগণ তার এহেন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেছেন এবং এলাকাবাসী জানায়, শাহ আলম চেয়ারম্যান অত্যন্ত বন্ধুসুলভ। ‍তিনি সবার সাথে সমানভাবে মেশেন এবং সকল সমস্যার সুষ্ঠু সমাধান করেন। আমরা তার মঙ্গল কামনা করি।