মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

সৌদি আরবে করোনা আক্রান্ত হয়ে বরিশালের যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মৃত্যুবরণ করেছেন বরিশালের গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার বাসিন্দা মোঃ শাহাদাত হোসেন আকন (৪৬) নামের প্রবাসী যুবক। তিনি ওই মহল্লার বাসিন্দা মৃত মোহাম্মদ আকনের পুত্র।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, এক মাস পূর্বে উপসর্গ নিয়ে শাহাদাত আকন রিয়াদের একটি হাসপাতালে নমুনা পরীক্ষা করান। এতে করোনা পজেটিভ হওয়ার পর তাৎক্ষনিক তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। ওইদিন দুপুরে সৌদি আরবে বসবাসরত একই গ্রামের কাজল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কর্মের সুবাধে শাহাদাত আকন দীর্ঘ ১৫ বছর থেকে সৌদি আরবের রিয়াদে বসবাস করছেন। তিনি সেখানকার একটি কোম্পানীতে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি (শাহাদাত) ভাই, বোন, স্ত্রী ও ১ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। শাহাদাত আকনের মৃত্যুর খবর রবিবার বিকেলে তার স্বজনসহ গ্রামে ছড়িয়ে পরলে পরিবারের পাশাপাশি পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সূত্রমতে, সৌদি আরবেই সরকারীভাবে শাহাদাত আকনের লাশ দাফন করা হবে।