মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১৬
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে ১৫৩৭ ব্যক্তি- প্রতিষ্ঠানকে ৫২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে গত সাড়ে ৩ মাসে ভ্রাম্যমাণ আদালতের ৪০৭টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ১ হাজার ৫৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫২ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল জেশাসন দপ্তর।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানায়, দেশে উদ্ভূত করোনা পরিস্থিতিতে গত ১০ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত ৪০৭টি মোবাইল কোর্টে ৮ শ’ ব্যক্তি ও ৭৩৭টি প্রতিষ্ঠানকে মোট ৫২ লাখ ৫৪ হাজার ৮৮৫ টাকা জরিমানা করা হয়। এছাড়া এসব অভিযানে ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৩টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।

এব্যাপারে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে রক্ষায় প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ধাঅব্যাহত থাকবে।