সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সুনামগঞ্জ সীমান্তে ইয়াবা গাঁজার চালানসহ মাদক চোরাকারবারী আটক

 

 

সুনামগঞ্জ প্রতিনিধি  ইয়াবা গাঁজা চোরাই মোটরসাইকেল সহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে নুর মিয়া নামে এক মাদক চোরাকাবারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

রবিবার মামলা দায়ের পূর্বক তাকে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

আটক নুর মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তগ্রাম মাছিমপুরের মৃত চাঁন মিয়ার ছেলে।

 

বিজিবি সুত্রে জানাগেছে, ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুরের মাছিমপুর বিওপির বিজিবি টহল দল শনিবার রাতে সীমান্ত গ্রাম পশ্চিম মাছিমপুর এলাকা হতে সীমান্তের চিহ্নিত মাদক চোরাকারবারীকে নুর মিয়াকে আটক করেন।এরপর তার হেফাজত হতে বিজিবি টহলদল ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, আড়াই কেজি ভারতীয় গাঁজা, ভারতীয় একটি প্লাটিনা ১০০ সিসি চোরাই মোটরসাইকেল জব্দ করেন।

 

সুনামগঞ্জ -২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক মোঃ মাকসুদুল আলম  এ তথ্য নিশ্চিত করেন।