সোমবার (২৯ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে বানারীপাড়া উপজেলার ১ জন নার্সসহ ৫ জন, উজিরপুর উপজেলার ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ জন, জেলা পুলিশের ৫ জন, বরিশাল নগরীর সদর রোড এলাকার ৫ জন, নথুল্লাবাদ এলাকার ২ জন, পুলিশ লাইন ও ব্রাঞ্চ রোড প্রত্যেক এলাকার ১ জন করে ২ জন, আলেকান্দা এলাকার ৩ জন, ভাটিখানা, সাগরদী, নবগ্রাম রোড, কাউনিয়া প্রত্যেক এলাকার ২ জন করে ৮ জন, ২৪ নং ওয়ার্ড, ব্যাপ্টিস্ট মিশন রোড, সদর রোড, নতুন বাজার, হসপিটাল রোড, রুপাতলি, আমানতগঞ্জ, লাইন রোড, নিউ সার্কুলার রোড, ২৭ নং ওয়ার্ড, আমির কুটির, পুলিশ লাইন, চকবাজার প্রত্যেক এলাকার ১ জন করে ১৩ জন, পিডিবিতে কর্মরত ১ জন, রেঞ্জ পুলিশে কর্মরত ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক, সদর জেনারেল হাসপাতালের ১ জন স্টাফ, সদর উপজেলাধীন ১ জন স্বাস্থ্য সহকারী।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৫ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

