শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫০
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বরগুনায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত

বরগুনা প্রতিনিধি  বরগুনা জেলা সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, সোমবার থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে একজন পুলিশ কর্মকর্তা, একজন চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের ৫ কর্মচারীসহ ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭ জন।

বরগুনার আমতলী থানার এস,আই, মেজবাহ উদ্দিন (৫৫) ২৬ জুন জ্বর কাশি নিয়ে আমতলী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন।২৮ তারিখ রাতে তাকে বরিশাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হলে ২৯ জুন বিকালে তার মৃত্যু হয়। মৃত্যুর পরে তার রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৩।

আক্রান্তদের মধ্য বরগুনা সদর উপজেলায় ১৫ জন। পাথরঘাটায় ৬, বামনা ১,আমতলী, ১ ও তালতলীতে ১ জন। জেলায় মোট আজ সকাল ৮টা পর্যন্ত ২৪৩ জন আক্রান্ত।