শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, সকাল ১১:৫২
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্যাস সিলিন্ডারে ৪শ’ বোতল ফেনসিডিল, দুই মাদক ব্যবসায়ী আটক

ডেক্সরিপোর্ট  গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। জব্দ করা হয় একটি প্রাইভেটকারও।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদরের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, একটি চক্র মাদক পাচার করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সড়কে চলাচলকারী যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেটকার থেকে অব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার জব্দ করে র‌্যাব সদস্যরা।

এরপর সিলিন্ডারের ভেতর পাওয়া যায় প্রায় ৪শ বোতল ভারতীয় ফেনসিডিল। মাদকবহনকারী প্রাইভেটকারটিসহ আটক করা হয় বাবুল ও সাঈদী নামে দুইজনকে।

করোনা পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পাচারের অভিনব পন্থা বেছে নেয়া হয় বলে জানায় র‌্যাব।