শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, দুপুর ২:৩৮
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে মামুন হাওলাদার (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ১২টি চিহ্ন পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, ‘আজ ভোররাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।’

মামুন হাওলাদার শহরের নিউ মার্কেটের নাজ সুজ দোকানের মালিক ছিলেন। তিনি মিঠাপুর গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে মুঠোফোনে একটি ফোন এলে কথা বলতে বলতে ঘরের বাইরে চলে যান মামুন। পরে রাত ১১টার দিকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকাল ৬টার দিকে গ্রামের বাড়ির অদূরে একটি পরিত্যক্ত জায়গায় মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আক্তার মোর্শেদ আরও বলেন, ‘মামুনের পিঠে তিনটিসহ শরীরে ধারালো অস্ত্রের আঘাতের মোট ১২টি চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে পরিচিত কোনো প্রতিপক্ষ তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

‘এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এর সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে’, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।