বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১১:১৭
শিরোনাম :
সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ফিটকিরি মিশ্রিত পানি পান করে বৃদ্ধার আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রাম এলাকার বাসিন্দা মো. মতিন মোল্লার স্ত্রী রেনু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর রেনু তার বসতঘরে বসে আত্মহত্যার উদ্দেশ্যে ফিটকিরি মিশ্রিত পানি পান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, ওই নারীকে হাসপাতালে নিয় আসলে তাকে চিকিৎসা প্রদান করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গলাচিপা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ফিটকিরি পানে চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে এক নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।