বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:১৭
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

গৌরনদীতে ব্যাংক কর্মকর্তার গাফিলতির কারণে ৩১ শিক্ষকের প্রায় ৭ লাখ টাকা ফেরত

নিজস্ব প্রতিবেদক  বরিশালের গৌরনদীতে ব্যাংকের কর্মকর্তার গাফিলতির কারণে ৩১ জন শিক্ষকের শ্রান্তি ও বিনোদন ভাতার প্রায় ৭ লাখ টাকা প্রত্যাহার করে নিয়েছে রাষ্টীয় কোষাগার। করোনা কালীন দুর্যোগ মুহুর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নায্য পাওনা এক মাসের বেতনের সমপরিমান টাকা না পেয়ে অর্থকষ্টে জীবন যাপন করছেন ওই শিক্ষকেরা।

গৌরনদী সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন জানান, প্রতিজন শিক্ষক তিন বছর পরপর এক মাসের মূল বেতনের সমপরিমান শ্রান্তি ও বিনোদন ভাতা পান। এ ভাতার জন্য টরকী অগ্রণী ব্যাংক শাখা ১৮শিক্ষকের অনুকূলে ৪লাখ ১১হাজার ৪৭০টাকা এবং বাটাজোর অগ্রণী ব্যাংক শাখা থেকে ১৩জন শিক্ষকের ২লাখ ৮২ হাজার ৭শ টাকার বিল করে উপজেলা হিসাব রক্ষণ অফিসে প্রেরন করেন।

উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সুধাংশ কুমার হাওলাদার জানান, অগ্রণী ব্যাংক টরকী ও বাটাজোর শাখার ৩১জন শিক্ষকের শ্রান্তি ও বিনোদন ভাতার ৬ লাখ ৯৪হাজার ১৭০টাকার বিল পাশ করে ক্যাশ করানোর জন্য ৩০ জুন সকাল ১১দিকে অগ্রণী ব্যাংক গৌরনদী শাখায় প্রেরণ করা হয়।

সহকারী শিক্ষক সমাজের বরিশাল জেলা শাখার সম্পাদক ও মাগুড়া মাদারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ জানান, অগ্রণী ব্যাংক গৌরনদী শাখার কর্মকর্তারা বিল পেয়ে অনুমোদনের জন্য সোনালী ব্যাংকে প্রেরনের কথা। একই ভবনের একই তলায় সোনালী ব্যাংক শাখা হওয়া সত্বেও অগ্রণী ব্যাংকের লোকজন গাফিলাতি করে বিল সংগ্রহের জন্য পেশ করেননি। অথচ অগ্রণী ব্যাংক গৌরনদী শাখার ৩১জন শিক্ষকের ভাতার টাকা তার উত্তোলন করেছেন।

বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন চন্দ্র সেন আক্ষেপ করে বলেন, ব্যাংকের কর্মকর্তাদের ভুলের কারণে আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হলাম। এর দায় দায়িত্ব কে নিবে। মহামারী করোনা কালে আমাদের শিক্ষকদের দুর্দিন চলছে। এ যেন মরার উপর খাড়ার ঘা।

অগ্রণী ব্যাংক গৌরনদী শাখায় ম্যানেজার ও সিনিয়র পিন্সিপাল অফিসার অসীম কুমার বিশ্বাস মুঠো ফোনে বলেন, ওই দিন (৩০জুন) ডেক্স অফিসার মোঃ জায়েদ হোসেনের ভুলের কারণে শিক্ষকদের ভাতার বিলের সমস্যা হয়েছে। উপজেলা হিসাব রক্ষণ অফিসের সাথে কথা বলে ভাতার টাকা ফেরত আনার চেষ্টা করছি।