বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, দুপুর ২:২৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৬৫৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ১২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন।জেলায় মোট ৪৩৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে। যার ফলে জেলায় মোট ২৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (৩ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে বাবুগঞ্জ উপজেলার ৬ জন, আগৈলঝাড়া উপজেলার ২ জন, সদর জেনারেল হাসপাতালের ২ জন নার্সসহ সদর উপজেলার ২৫ জন, গৌরনদী উপজেলার ২ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, সদর উপজেলাধীন লাকুটিয়া এলাকার ১ জন, বরিশাল নগরীর রুপাতলি ও বিএম কলেজ প্রফেসর গলি প্রত্যেক এলাকার ৩ জন করে ৬ জন, ফরেস্টার বাড়ি এলাকার ২ জন, ব্রাউন কম্পাউন্ড, বাংলাবাজার, হসপিটাল রোড, ফিশারি রোড, নবগ্রাম রোড, সিএন্ডবি রোড, বগুড়া রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, ব্যাংকে কর্মরত ১ জন, আরআরএফে কর্মরত ১ জন, জেলা পুলিশের ২ জন সদস্য।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৬ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।