সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নবীগঞ্জে রাস্তা মেরামত কাজে বাধা, দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বানুদেব গ্রামে রাস্তার মেরামত কাজে বাধা প্রধানকে কেন্দ্র করে দু পক্ষের লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন।

আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুত্বর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) সকাল ১১টায় দেবপাড়া ইউনিয়নের বানুদেব গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী আহতসূত্রে জানাযায়, বানুদেব গ্রামের বাসিন্দা সাইম উদ্দিন প্রতি বছর বর্ষা মৌসুমের ন্যায় এবছর বাড়ীর চলাচলের রাস্তা কাজ করতে শুরু করেন এতে বাধা প্রদান করেন সামছু উদ্দিনগংরা।

এ নিয়ে গত বৃস্পতিবার সকালে হাতাহাতিঘটনা ঘটে। পরে এঘটনায় সাইম উদ্দিন থানায় একটি লিখত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় ইউপি সদস্য হেলাল মিয়া ও সাবেক মেম্বার আব্দুল হাই বিষয়টি মিমাংসা করার আশ্বাস প্রদান করেন। শুক্রবার সকালে গ্রামে বিষয়টি সমাধানের জন্য বসার আগেই সামছু উদ্দিন,ইসলাম উদ্দিন, বুরহান উদ্দিন, তরাছ উদ্দিন,আলাল মিয়া, ইব্রাহিম,সলিম উদ্দিনসহ একদল লোক রামদা, পাইব,লাটিসহদেশীয় অস্ত্র নিয়ে সাইম উদ্দিনের পরিবারের উমর এলোপাতারি হামলা চালায়। এর উভয় পক্ষের লোকজন সংঘর্ষে ছড়িয়ে পড়ে এতে মহিলাসহ অনন্ত ১৫ জন আহত হন।

আহতের মধ্যে উভয় পক্ষের ৯ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। এদের মধ্যে গুরুত্বর আহত সাইম উদ্দিন(৫০) তার পুত্র মাওলানা ইমাদ উদ্দিন, ও সহিবুর উদ্দিনের পুত্র বাহার উদ্দিন(১৬)কে সিলেট ওসমানী মেডিকেতল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়।অন্যান্য আহতরা হলেন সামছু উদ্দিন(৩০),আঃ আজিজ(৩৫), ফয়েজ আহমদ(৩৫),সফিনা বেগম (৩০),হাবিবুর রহমান (২০)ও মহি উদ্দিন (১৮)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।