বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:২৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

তাহিরপুরে খেলতে গিয়ে হাওরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু!

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুরে খেলতে গিয়ে হাওরের পানিতে ডুবে সালমান হোসেন (৩) বছরের শিশুর অকাল মৃত্যু ঘটেছে।নিহত সালমান হোসেন ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি গ্রামের হত দরিদ্র শ্রমিক হেলাল মিয়ার ছেলে।

পারিবারিক সুত্রে জানাগেছে,নিহত সালমান হোসেন শুক্রবার ভোর সকালে নিজ ঘর থেকে খেলার উদ্যেশ্যে বের হয়ে যায়।পরে তার বাবা-মা ও পরিবারের লোকজন তাকে না পেয়ে বাড়ির চারপাশে খুঁজতে থাকেন।একপর্যায়ে বাড়ির পশ্চিমে হাওরে বাসমান অসস্থায় কিছু একটা বেসে উঠেছে বলে আওয়াজ উঠেছে আশেপাশে লোকজনের মুখে।কাছে গিয়ে দেখাযায় সালমান হোসেনের লাশ পানিতে বেসে উঠেছে।সেখান থেকে তাকে বাড়ির আঙ্গিনায় আনা হয়। পরে এলাকার কবর স্থানেই তাকে দাফন করা হয়।গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে অবুঝ শিশু সালমান হোসেনের অকাল মৃত্যুতে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ গণমাধ্যমকর্মীকে বলেন,৩বছরে শিশু সালমান হোসেনের অকাল মৃত্যুটি মেনে নেয়ার মত নয়।নিহতের পরিবারকে তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমি চেষ্টা করবো।