বুধবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরগুনায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত

বরগুনা প্রতিনিধি  বরগুনায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরগুনা সদরের ৭ জন, বামনায় ১, বেতাগীতে ১, আমতলীতে ২ ও তালতলীতে ১ জন।

বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়। গতকাল শুক্রবার রাতে বরিশাল থেকে নমুনা পরীক্ষার ফলাফল জেলা সিভিল সার্জন কার্যালয়ে আসে। প্রতিবেদনে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। তাঁদের মধ্যে আমতলী উপজেলার এক চিকিৎসক রয়েছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, আক্রান্ত চিকিৎসক বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁদের বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে। এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগ থেকে নতুন কোনো নির্দেশনা আসেনি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত বরগুনা জেলায় ২৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৩২ জন, আমতলীতে ৪১ জন, বামনায় ৩১ জন, বেতাগীতে ২৫ জন, পাথরঘাটায় ২৬ জন ও তালতলীতে ১৬ জন। এর মধ্যে ১৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছে চারজন।