বুধবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫৮
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

স্বাস্থ্য খাতে ভয়াবহ লুটপাট ও চরম অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি  করোনা টেস্টে ফি বাতিল, স্বাস্থ্য খাতে ভয়াবহ লুটপাট ও চরম অব্যবস্থাপনা এবং সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার (০৪ জুলাই) সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী নাসির উদিদন নাঈস,মহানগরের সহ সভাপতি মুহাম্মদ সালমান ফারসি, মহানগরের প্রশিক্ষন সম্পাদক জাহিদুল ইসলাম, বিশ্ব বিদ্যালয় বিষযক সম্পাদকন মোঃ তানভীর হোসেন, বিএম কলেজ শাখার সাধারন সম্পাদক মহিউদ্দিন খান প্রমুখ।

বক্তারা বলেন, করোনার মহামারিতে সরকার করোনা পরিক্ষায় ২০০ থেকে ৫০০ টাকা ফি নির্ধারন করেছে। আমরা এম,ন সংবিধান ও জনবিরোধী সিধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর মাধ্যমে দে;শের করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করবে বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরো বলেন, মানুষ ধিরে ধিরে দরিদ্র থেকে দরিদ্র সীমার নিচে অবগাহন করছে। সরকারের এমন আত্মঘাতি সিধান্ত দেশের সাধারন খেটে খাওয়া মানুষের ও প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসার অধিকার হরন করার নামন্তর। এর দায় সম্পূর্ন সরকারকেই নিতে হবে। তাই অনতিবিলম্বে এই সংুিবধান ও জনবিরোধী সিধান্ত বালিতের আহবান জানান তারা।

তারা বলেন, সংকটাপন্ন অবস্থায় সাধারন মানুষ যখন বিনা চিকিৎসায় প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে তখনও স্বাস্থ্য খাতে আয়েশী ঢংয়ে চলছে সীমাহীন লুটপাট। এছাড়া সিমান্তে ভারতের বিএসএফ কতৃক প্রায় প্রতিদিনই আমাদের দেশের নাগরিকদের গুলি করে পাখির মত হত্যা করা হচ্ছে। এই হত্যাকান্ডেরও সুষ্ঠ বিচার দাবি জানাই।