শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:১২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

আজ একদিনে বিশ্বে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

অনলাইন ডেস্ক  বিশ্বে একদিনে রেকর্ড দুই লাখ ১২ হাজার ৩২৬ জনের শরীরে মহামারী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা মহামারিটি ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ।

এক বিবৃতিতে রোববার (৫ জুলাই) এটা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তারা জানায়, গেল ২৪ ঘন্টায় আক্রান্তের হিসেবে অর্ধেকই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে।

বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার (৫ জুলাই) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৩২৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৩৬৫ জনের।

এরপরের অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত বিবেচনায় বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে উঠে আসা ভারতে রোববার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৪ হাজার ৫১৫ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ২৭ জনের।

তবে, ইউরোপে কমেছে করোনার সংক্রমণ। বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ৩৩ হাজার ছয়শো ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখের কাছাকাছি। রোববার (৫ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৪৪২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭৭৩ জনের।