রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৫৭
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

সরকার করোনাকালীন সময়ে সাধারন মানুষকে চিকিৎসা সেবা দিতে পারেছে না: যুগ্ম মহাসচিব সরোয়ার

শামীম আহমেদ  বৈশ্বিক মহামারী কোভিড-(১৯) করোনার সংক্রম দূর্যোগকালীন সময়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে অসহায় বেকার কর্মহীন ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে হোটেল শ্রমীকদের মাঝে উপহার সামগ্রী এানের চাল প্রদান করা হয়।

আজ রবিবার (৫ই) জুলাই বেলা সাড়ে ১২ টায় নগরের পশ্চিম কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বরিশাল মহানগর ও জেলা শ্রমীক দলের আয়োজনে বরিশাল জাতীয়তাবাদী শতাধিক হোটেল শ্রমীক ইউনিয়নের সদস্যদের এসব প্রদান করা হয়।

শ্রমীকদের মাঝে উপহার সামগ্রী বন্ধ কর্মহীন হোটেল শ্রমীকদের হাতে তুলে দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমীক দল সহ-সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক, বরিশাল মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ, জেলা শ্রমীকদল নেতা আঃ রব হাওলাদার, সাইফুল ইসলাম সহ হোটেল শ্রমীক নেতা নান্নু মিয়া ও বিভিন্ন হোটেল শ্রমীক নেতৃবৃন্ধ।

এসময় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরোয়ার বলেন, আমাদের দলের পক্ষ থেকে করোনাকালীন সময়ে দেশের বিভিন্নস্থানে ত্রানের উপহার দিতে গিয়ে সরকারী দলের বহু বাধা মোকাবেলা করতে হয়েছে।

বর্তমান সরকার দীর্ঘ ক্ষমতায় থেকে দেশের এমন কোন সেক্টর নেই যেখানে লুঠপাটের রাজত্ব করে নাই। বর্তমান করোনার সময়ে তাদের দলের ছত্রছায়ায় থেকে স্বাস্থ্যখাতে মান সম্পূর্নহীন মালামাল আমদানীর মাধ্যমেও তারা অর্থ হাতিয়ে নিচ্ছে।

আজ দেশের জনগণ দেখতে পাচ্ছে সরকার ক্ষমতায় থেকে বর্তমান সাধারন মানুষকে চিকিৎসা সেবা দিতে পারছে না। সাধারন মানুষ কোথাও চিকিৎসা পাচ্ছে না।

দেশের স্বাস্থ্যসেবা স্থানগুলো ভেঙ্গে পড়ান কারনে শুধু সাধারন মানুষই নয় চিকিৎসকরাও আজ ঝুকির মুখে তাদের কাজ করতে হচ্ছে।