রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৪২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

শিবপুরে স্মার্টফোনের জন্য ভাইকে খুন

অরবিন্দ রায়,নরসিংদী  নরসিংদীর শিবপুরে শনিবার ঘুমন্ত অবস্থায় এক কিশোর খুন হয়েছে। ঘটনার পর থেকে তার ছোট ভাই পলাতক রয়েছে।

এলাকাবাসী বলছেন, একটি স্মার্টফোন হারানোর ঘটনায় বিজয়কে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে তার ছোট ভাই। নিহত কিশোরের নাম মোহাম্মদ আলী বিজয় (১৭)। সে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের শাষপুরের শহীদ মিনার এলাকার আবদুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী বিজয় বয়সে বড় হলেও কোনো আয়-উপার্জন করত না। তবে তার ছোট ভাই কাজকর্ম করে উপার্জন করে।

সম্প্রতি সে নিজের জমানো টাকায় একটি স্মার্টফোন কেনে। তিন দিন আগে সেটি হারিয়ে যায়। নিজের বড় ভাই মোহাম্মদ আলী বিজয়কে সন্দেহ করতে শুরু করে। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এ অবস্থায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে ছোট ভাই। পরে তার চাচা আবদুল ফজলের মুঠোফোন নম্বরে ফোন দেয়। এ সময় সে বলে, বড় ভাইকে মেরে ফেলেছে।

নিহতের পিতা আবদুর রশিদ মোবাইল ফোন নিয়ে দুই সন্তানের ঝগড়ার বিষয়টি স্বীকার করেন। তবে এই হত্যার পিছনে আরো কেউ জড়িত আছে কিনা সন্দেহ স্থানীয়দের।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অরবিন্দ রায়