রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৪১
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাকেরগঞ্জে পিতা-পুত্র খুন, ছিনতাই হওয়া ট্রলারসহ কেরানীগঞ্জে আটক ৩

ডেক্সরিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে খুন হওয়া পিতা-পুত্রের তিন ঘাতক ঢাকার কেরানীগঞ্জ এলাকায় গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ট্রলারটি।

রবিবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় ৩ ঘাতককে গ্রেপ্তার করা হয়।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত হেলাল উদ্দিন (৫৫) ও তার পুত্র ইয়াসিন হাওলাদারকে (২০) পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাড়িতে শনিবার রাত ১২টায় দাফন করা হয়। উপর্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে হতদরিদ্র এ পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

গ্রেপ্তার হওয়া তিনজন হচ্ছে বাদল হাওলাদার (৩২), সানি হাওলাদার (১৬) ও শাহিন খান (২২)। তাদের সকলের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ কেরানীগঞ্জে তিনজন গ্রেপ্তার হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা খুনের সঙ্গে জড়িত কি-না তার খোঁজখবর নিচ্ছেন।

কেরানীগঞ্জ থানায় উপস্থিত অ্যাডভোকেট আল আমিন রিজভী জানান, ওই তিনজন ছিনতাই করা ট্রলারটি বিক্রির জন্য কেরানীগঞ্জ গিয়েছিল। ট্রলার ছিনতাইয়ের জন্য তারা পিতা-পুত্রকে খুন করার কথা স্বীকার করেছে।