সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:১১
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাকেরগঞ্জের রাঙ্গামাটি নদীতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

শামীম আহমেদ  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটির শাখা নদীতে দাদার সঙ্গে গোসল করতে গিয়ে দুই শিশুর শলিল সমাধি ঘটেছে।

তারা হচ্ছেন- জুবায়ের(৪) ও আ: রহমান (৭) রোববার সন্ধ্যা ৬টায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। চরমামদ্দি পুলিশ ফাড়ি ইনচার্জ উপ পরিদর্শক ইকবাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চরাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোপালপুর গ্রামের জয়নাল আবেদীন দুই নাতী জুবায়ের ও আ: রহমানকে নিয়ে সংলগ্ন রাঙ্গামাটি নদীতে গোসল করতে যান। দুপুর দেড়টায় দাদা নাতীদের নদীর পাড়ে বসিয়ে রেখে ছাগলের জন্য কাঠাল পাতা সংগ্রহে গাছে ওঠেন। কিছুক্ষন পর দাদা এসে দেখেন নাতীরা নেই। নদীর পাড়ে জুতা পড়ে আছে।

ওই ঘটনার পর স্বজনরা খোঁজাখুজি করতে থাকেন। সন্ধ্যা ৬টায় শিশু জুবায়ের ও আ: রহমানের লাশ রাঙ্গামাটি নদীতে ভেসে ওঠে। জানা গেছে, মৃত দুই শিশু চাচাত ভাই। জুবায়ের এর বাবা মামুন পাহোলান ও রহমানের পিতা সোহেল পাহোলান ঢাকায় রঙমিস্ত্রীর কাজ করেন। মামুন ও সোহেল আপন ভাই।