বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৪
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কাঁঠালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি  ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায় নিখোঁজের দুইদিন পর আবদুর রাজ্জাক সওদাগর (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুর রাজ্জাক সওদাগর ওই গ্রামের মো.চাঁন মিয়া সওদাগরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার বিকালে পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান রাজ্জাক। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। পরে রোববার রাতে বাড়ীর পশ্চিম পার্শ্বের বাগানের আম গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।