শাহ সুমন,বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় করোনা আক্রান্ত ছাত্রলীগ নেতার বাসায় ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুঁড়ি পৌঁছে দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
সোমবার (৬ জুলাই) দুপুরে বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউরি ইউনিয়নের কালানজোরা গ্রামে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা জে.আর অসীম করোনায় আক্রাত হওয়ায় ফলের ঝুঁড়ি নিয়ে দেখতে যান তিনি।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা উপজেলায় করোনা আক্রান্তদের জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুঁড়ি নিয়ে গিয়েছিলাম।
এছাড়াও তাদের পরিবারের লোকজনের মনোবল চাঙ্গা রাখতে আমরা দূরত্ব বজায় রেখে কথা বলেছি। দোয়া করি ছোটভাই জে, আর অসীম যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।