রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:১০
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ফ্রান্সে সেরা”শেফ” অ্যাওয়ার্ড পেলেন সিলেটের আব্দুর রহিম

রিপোর্ট, শাহেদুর রহমান জুনেদ: সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে গেল সেরা “শেফ ” বাচাই টুর্নামেন্ট প্রতিযোগিতা। আর তাথেই সেরা “শেফ ” অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশী নাগরিক, সিলেটের কৃতি সন্তান মোঃ আব্দুর রহিম।

প্যারিসের বিখ্যাত ক্লাব “আর্জেন্টাইল” প্রতি বছরের ন্যায় এবারও খাবারের গুনগত মান নিয়ে টুর্নামেন্টের আয়োজন করে। সেখানে, ইল দো ফ্রন্স, ইউরোপ, আফ্রিকা ও মধ্য এশিয়ার বেশ কিছু টিম অংশ গ্রহন করে।

স্বনামধন্য “আর্জেন্টাইল ক্লাব” টুর্নামেন্টের নিয়মানুযায়ী বিভিন্ন রেস্টুরেন্টের খাবার অর্ডার করে এবং টুর্নামেন্ট চলাকালীন সময়ে খাবারের গুনগত মান ও টেস্ট যাচাই-বাছাই করে ইন্ডিয়ান খাবারের মান সবচেয়ে ভালো ও টেস্টি হিসেবে নির্বাচিত হয়।

টুর্নামেন্টের বিচারক মন্ডলী সবদিক বিবেচনা করে ইন্ডিয়ান রেস্টুরেন্টের “শেফ” মোঃ আব্দুর রহিম কে “সেরা শেফ”-র সম্মাননা স্বরুপ অ্যাওয়ার্ড প্রদান করে। মোঃ আব্দুর রহিমের গ্রামের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিক কোনায়।

প্রায় এক যুগের বেশী সময় ধরে তিনি ফ্রান্সের প্যারিস শহরে বসবাস করছেন। ফ্রান্সে আসার পর বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্টে তিনি কাজ করেন। প্রথম জীবনে ধোয়া মুছার কাজ দিয়ে শুরু করলে ও আস্তে আস্তে তিনি তান্দুরী “শেফ” এবং পরবর্তীতে মেইন “শেফ”র কাজ শুরু করেন। বিগত কয়েক বছর যাবৎ প্যারিসের ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাড়ায় তিনি একজন ভাল ” শেফ” হিসেবে পরিচিতি লাভ করেন।

উল্লেখ্য, প্রায় চার বছর আগে ও আরেকটি সংস্থার পক্ষ থেকে তিনি সেরা “শেফে”র সম্মাননা পুরুস্কার পেয়েছিলেন।