বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ১২:৩০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ফুলবাড়ীতে গরীব অসহায় বানভাসিদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই।এমনিতে কাজ হারিয়ে অসহায় অবস্থা তার উপর গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট হওয়া বন্যায় মানবেতর জীবন যাপন করছেন বন্যাকবলিত এলাকার মানুষ।বন্যার পানি কমলেও কমেনি দুস্থ,গরীব অসহায় বানভাসিদের দুশ্চিন্তা।এই যখন অবস্থা তখন এসব মানুষের মাঝে সহায়তার হাত বাড়িয়ে তাদের অকৃত্রিম ভালোবাসা আর কৃতজ্ঞতায় সিক্ত বাংলাদেশ সেনাবাহিনী।

ফুলবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশে ও সেনা প্রধান মহোদয়ের নির্দেশনায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহযোগীতা করা, বাজার মনিটরিং,সামাজিক দুরত্ব বজায় রাখা,করোনার বিস্তাররোধে জনগনকে সচেতন করাসহ তারা গরীব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালনা করে চলেছেন।করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করার পাশাপাশি মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন সেনা সদস্যরা।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন সোমবার (৬ই জুলাই) সকাল ৯টায় উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু সংলগ্ন দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মহীন,গরীব,দুস্থ,অসহায় ও বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেন, কর্পোরাল মাসুদ,সৈনিক মামুন,সাজ্জাদ,সেলিম,আলীম, সোহান,সিনিয়র সাংবাদিক আজিজ মজনু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব লিটু প্রমুখ।