শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৪৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ঝালকাঠিতে ২৫০ পিস ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। আটক শিপ্রা সাহা (৪০) শহরের কলেজ রোডের তালিকাভুক্ত মাদকবিক্রেতা সুজন দাসের স্ত্রী।

ঝালকাঠি গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) ইকবাল বাহার জানান, আজ বৃহস্পতিবার বিকেল গোপন সংবাদে শহরের কলেজ রোডের ১৭ নম্বরের ওই বাসায় অভিযান করলে ২৫০ পিস ইয়াবা উদ্ধার হয়। অভিযানে ডিবি পুলিশ পরিদর্শক মো. এনামুল হোসেন, পরিদর্শক মো. মাইনুদ্দিন, এএসআই শিমুল চন্দ্র, রিপন খান, মাসুম বিল্লাহ ও নুসরাত অংশ নেন।

স্বামী-স্ত্রী দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলেও জানিয়ে গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন- এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে।’