শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:১০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

ভোলা প্রতিনিধি  ভোলার সদর উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ মো. রমজান আলী রনি(৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহম্পতিবার(৯জুলাই) সকাল সোয়া ১০ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডেও দড়িরাম শংকর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত মো. রমজান আলী রনি ভোলা সদর থানার ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্র্ডের দড়িরাম শংকর এলাকার শেখ ফরিদ উদ্দিনের ছেলে।

ভোলা সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে সদর থানার উপ-পরির্দশক(এসআই) নিঃ মো. শাহানুর মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দড়িরাম শংকর এলাকার অভিযান চালিয়ে মো. রমজান আলী রনি নামের এক যুবককে ১৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।