বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০২
শিরোনাম :
জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

বরিশালে অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ

ডেক্সরিপোর্ট  শেখ রাসেল ফাউন্ডেশনের সৌজন্যে বরিশালে নিম্ন আয়ের সাধারণ মানুষের মাস্ক বিতরণ করা হয়েছে। বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এন নাইনটি ফাইভ ও কে এন নাইনটি ফাইভ মাস্ক বিতরণ করা হয়।

মুক্ত চিন্তার সামাজিক সংগঠন ৭১’র চেতনার উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন স্থানে এই মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন ৭১’র চেতনা’র কেন্দ্রীয় সভাপতি বাহাউদ্দিন গোলাপ, কেন্দ্রীয় সিনিয়র সদস্য ও সাংবাদিক বাপ্পী মজুমদার প্রমুখ।

জানা গেছে, দুই দিনে মুক্তিযোদ্ধা, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, সরকারি অন্ধ বিদ্যালয়ের শিক্ষার্থী, সেইভ হোমে আশ্রিত বৃদ্ধা ও মেয়েদের, শিশু পরিবার বালিকা দক্ষিণ-এর শিশুদের এবং নিম্ন আয়ের সাধারণ মানুষের মধ্যে ৮শ’ মাস্ক বিতরণ করা হয়।