শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:১৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বানিয়াচংয়ে দেশী মাছ রক্ষায় ৯৬হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে প্রশাসন

শাহ সুমন,বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচংয়ে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

৯জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় নতুন বাজারের সুতা ও জাল ব্যাবসায়ী সোহেল মিয়ার দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৯৬হাজার মিটার জাল জব্দ করে। এসময় ঐ ব্যাবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বানিয়াচংয়ের হাওরগুলোতে দিন দিন দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ বিলুপ্ত হয়ে গেছে।

বিগত দিনগুলোতে দেশীয় মাছ রক্ষায় কার্যত কোন ধরনের উদ্যোগ না নেওয়ার কারনে এমনটা হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
কারেন্ট জাল,খোনা জাল,বেড় জাল,টানা জাল সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ ও অবৈধ জাল দিয়ে মাছ ধরার কারনে দেশীয় মাছ বিলুপ্তির পথে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মাসুদ রানা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, দেশীয় মাছ রক্ষায় আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।