শনিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫৫
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

আগৈলঝাড়ায় প্রশাসনের বন্ধ কৃত পাকা ভবন পুনরায় নির্মান

আগৈলঝাড়া প্রতিনিধি  বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে সরকারি খালের জমি দখল করে রাতের আঁধারে পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, আগৈলঝাড়া বাজারের সরকারি খাল দখল করে বিগত দিনে প্রশাসন কর্তৃক দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করার পরেও বৃহস্পতিবার পুনরায় রাতের আধারে প্রশাসনের নাগের ডগায় পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করছে ওই দোকান ঘর মালিক গৌরনদী উপজেলার টরকীর কসবা গ্রামের মোবারেক সরদার। গত তিন বছর পূর্বে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগে সাবেক ইউএনও বিপুল চন্দ্র দাস দোকন ঘরের নির্মান কাজ বন্ধ করে দেয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোবারেক সরদার উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে পুনরায় ওই দোকান ঘর নির্মান কাজ শুরু করেছেন।

আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, সরকারি জায়গায় দোকান ঘর নির্মানের ব্যাপারে আমার জানা নেই। আমি দেখে ব্যবস্থা নেবো। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, বাজারের মধ্যে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানের খবর আমার জানা নেই। তবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।