শনিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৩:১২
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

ফুলবাড়ীতে মানব পাচারের শিকার হওয়া ৩২ জনের মাঝে ত্রাণ বিতরণ

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রামের ফুলবাড়ীতে আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে ইউএসএআইডি ও উইনরক ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় ‘বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পারসনস্’ (বিসি /টিআইপি) প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে ২০১৭ সাল থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

তারই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) দুপুরে কাশিপুর ইউনিয়নের ঘুঘুর হাট, বাজারে ফুলকুঁড়ি অনির্বাণ যুব উন্নয়ন সংঘের আয়োজনে নিজ কার্যালয়ে করোনাভাইরাসে অসহায় হয়ে পড়া ৩২ জন মানব পাচারে শিকার হওয়া ব্যক্তির মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, বিসি / টিআইপি প্রকল্পের-প্রজেক্ট অফিসার ফরহাদ আলম, ফুলকুঁড়ি অনির্বাণ যুব উন্নয়ন সংঘের সভাপতি আলমগীর হোসেনসহ আরও অনেকে।