শনিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৫
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

বরিশালের সর্বাধুনিক পিকনিক স্পট নিসর্গ এন্টারটেইনমেন্ট জোন উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক  বৈাশ্বক মহামারী কোভিড-১৯ করোনা সংক্রমনের কারনে বন্ধ হয়ে যাওয়া পিকনিক স্পট নিসর্গ। দীর্ঘ ৪ মাস পরে খুলে দেওয়া হল বরিশাল শহরতলীর সর্বাধুনিক পিকনিক স্পট নিসর্গ এন্টারটেইনমেন্ট জোন।

জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে শুক্রবার থেকে সকল প্রকার সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ভিজিটরদের জন্য খুলে দেওয়া হয়।

বরিশালের দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র নিসর্গ এন্টারটেইনমেন্ট জোন। এর আগে গত ১৯ মার্চ তারিখে মহামারী করোনাভাইরাসের কারণে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাময়ীক ভাবে বন্ধ রাখা হয় বরিশালের এই বিনোদন কেন্দ্রটি।

বরিশালের ফকিরেরহাট রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত আধুনিক সাজে সজ্জিত,সর্বাধুনিক পিকনিক স্পট, প্রকৃতিক মনোরম পরিবেশে সভা, সেমিনার, প্রশিক্ষন কর্মসূচি, জন্মদিন, বিবাহসহ যেকোনো অনুষ্ঠান সম্পন্ন করা এবং ঘুরে বেড়ানোর জন্য বরিশালের একমাত্র প্রতিষ্ঠান নিসর্গ এন্টারটেইনমেন্ট জোন।