শনিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫৪
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

পটুয়াখালীতে নতুন করে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৩৯ জন।

ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর আজ শনিবার সকালে সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।

নতুন শনাক্তদের মধ্যে সদরে ১৭, মির্জাগঞ্জে ১০, কলাপাড়ায় ৪, দুমকি ও দশমিনা উপজেলায় ১ জন করে রয়েছেন।

সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৬০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৮৭টি নমুনার পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাতে পজিটিভ হয়েছেন ৬৩৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৪ জন।