সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরগুনায় করোনা উপসর্গে আবাসিক হোটেলে পল্লী চিকিৎসকের মৃত্যু

বরগুনা প্রতিনিধি  বরগুনা জেলার তালতলীতে আবাসিক হোটেল থেকে ইদ্রিসুর রহমান (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি কয়েকদিন ধরে করোনার বিভিন্ন উপসর্গে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (১১ জুলাই) উপজেলা শহরের সদর রোডস্থ ভাই ভাই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ইদ্রিসুর রহমান জেলার পাথরঘাটা উপজেলার লাঠিমারা এলাকার বাসিন্দা।

জানা গেছে, ইদ্রিসুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোর-এ চাকরী শেষে ২০০৭ সালে অবসর নিয়ে তালতলী উপজেলার মাছ বাজার সংলগ্ন এলাকায় চেম্বার খুলে পল্লী চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন। সেই সুবাদে তিনি প্রায় ৩ বছর যাবত ওই আবাসিক হোটেলের ২য় তলার ২০ নম্বর কক্ষে রাত্রিযাপন করতেন। তার পরিবারের লোকজন ঢাকায় বসবাস করেন।

ওই হোটেলের পাসের কক্ষে অবস্থানকারী আরেক পল্লী চিকিৎসক মাসুদ জানান, গত কয়েক আগে ইদ্রিসুর রহমান জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা আক্রান্ত হন। তিনি নিয়মিত খাওয়া-দাওয়াও করতে পারছিলেন না। শনিবার সকাল ৮টার দিকে তার খোঁজ নিতে গেলে তাকে মৃত অবস্থায় দেখা যায়। পরে তার ভগ্নিপতিকে খবর দেয়া হয়।

তালতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পল্লী চিকিৎসক ইদ্রিসুর রহমানের স্বজনরা জানিয়েছে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।