বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলার ফ্লাইট কাল শুরু

ডেক্সরিপোর্ট  ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-বরিশাল রুটে আগামীকাল রোববার (১২ জুলাই) থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। শনিবার (১১ জুলাই) ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে বরিশালে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশালের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে এবং প্রতিদিন বিকেল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ঢাকা থেকে বরিশালের নূন্যতম ভাড়া ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোভিড-১৯ মহামারিকালীন সময়ের কথা বিবেচনা করে ইউএস-বাংলা অভ্যন্তরীণ রুটে ১ জুন থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি পালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ও ড্যাশ ৮-কিউ৪০০ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলায় ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ ও ৪টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কেবিন ক্রু, ককপিট ক্রুসহ সকল এয়ারলাইন্স এক্সিকিউটিভের মনোবলকে সূদৃঢ় রেখে যাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছে।

খুব শীঘ্রই ঢাকা থেকে কক্সবাজার ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করার প্রত্যাশা করছে ইউএস-বাংলা।