শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০২
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

সরকারী বরিশাল কলেজের নাম মুছে ফেললে কঠোর আন্দোলন

আসাদুজ্জামান:  বরিশালের শতকরা ৯০ ভাগ লোকের মতের বিপক্ষে গিয়ে বরিশাল কলেজের নাম পরিবর্তন করা হলে চরম আন্দোলন হতে পারে ।

জনবিচ্ছিন্ন গুটি কয়েক কট্টোরপন্থী কমিউনিজম সুশীলের কথায় নাম পরিবর্তনের প্রস্তাব আগামীর শান্ত বরিশালকে আন্দোলনের দিকে ধাবিত করে অশান্ত করতে পারে । নতুন নাম করনে সুনামের বদলে দানবীর অশ্বিনী কুমার দত্তকে বিতর্কে জড়ানো হবে.যেটা কাম্য নয়। বরিশালের ৯০ ভাগ লোক মহাত্মা অশ্বিনী কুমার দত্তকে শ্রদ্ধা করেন।

আর বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে নাম করন করতে গেলে ৯০ ভাগ লোকের শ্রদ্ধার দুয়ারে বিতর্কের বীজ বপন হবে।। বরিশালের বৃহত্তর বিষয়ে সর্ব মহলের সাথে কোন রকম আলোচনা বা বৈঠক ছাড়াই এটা কি করে হতে পারে। দাবী যে কোন ব্যাক্তি বা গোষ্ঠি করতে পারে. তবে অবাস্তবকে বাস্তবে রুপায়িত করা কঠিন দুরহ হয়।

বরিশালের মানুষ প্রতিবাদী এটা আমরা ভুলে গেলে চলবেনা। যারা বরিশাল নামকে ফেলতে কলেজ থেকে মুছে ফেলার প্রস্তাব করেছেন তারা নিশ্চয়ই বরিশাল বাসীর প্রতিনিধিত্ব করেন না। বা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের উত্তরসুরী হিসাবেও প্রতিনিধিত্ব করেন না। বরিশালের আপামর মানুষ ফুসে উঠতে শুরু করেছে। রাজ পথে অনেকে নেমেছে। আন্দোলন হলে ৯০ ভাগ লোকের মতের পক্ষে আমিও থাকবো রাজপথে মিছিলের অগ্রভাগে।