রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৭
শিরোনাম :
প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

বরিশাল শেবাচিমের ছাত্রাবাসে আগুন

শামীম আহমেদ  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) বিদেশি শিক্ষার্থীদের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৩ই) জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজের মঈনুল হায়দার ছাত্রাবাসে ঘটে এ ঘটনা।

ছাত্রাবাসটির নাইট গার্ড জানান, দ্বিতীয় তলার ২০৬ নম্বর রুমের সামনে থাকা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে গ্যাস সিলিন্ডার, ২০৬ নম্বর কক্ষের একটি জানালা এবং একটি রাইস কুকার পুড়ে যায়। ওই রুমের বাসিন্দারা কম্বল ভিজিয়ে চাপা দেয়ার কারনে অল্পতেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খবর পেরয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য।

শেবাচিমের অধ্যক্ষ ডা. এস এম সরোয়ার জানান, অল্পের জন্য বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা হয়েছে। ওই ছাত্রাবাসে ২৪ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। এরমধ্যে ২৩ জন ফিলিস্তিনি ও একজন নেপালির নাগরিক। এরা নিজেরাই গ্যাসের চুলায় রান্না করেন। রাতের বেলা শিক্ষার্থীদের কেউ একজন গ্যাসের চুলা জ্বালানোর সময় আগুন ধরে যায়। তবে এতে গ্যাস সিলিন্ডার-চুলা ও কুকার এবং একটি জানালা পুড়ে যায়। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।