বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

স্বজনহীন ভিক্ষুক ফজরজান বিবির পাশে বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক  স্বজনহীন ভিক্ষুক ফজরজান বিবির পাশে দাঁড়ালেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান-বিপিএম (বার)। সংবাদ প্রকাশের পর তিনি ওই বৃদ্ধাকে খুঁজে বের করে তাকে ফলমূল,খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দিয়েছেন।

করোনা কালে ভিক্ষাবৃত্তি স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই ভিক্ষা না করার তথা রাস্তায় না বের হওয়ার শর্তে আটাত্তর বছরের স্বজনহীন ভিক্ষুক ফজরজান বিবিকে খাদ্য সহায়তা দিয়ে যাবেন বিএমপি কমিশনার ।

মঙ্গলবার পুলিশ কমিশনারের পক্ষে স্টাফ অফিসার(সহকারী পুলিশ কমিশনার)আব্দুল হালিম ও কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.নুরুল ইসলাম বৃদ্ধা ফজরজান বিবিকে সহায়তা পৌঁছে দেন।

এর আগে মঙ্গলবার একটি দৈনিক পত্রিকায় নগরীর পুলিশ লাইন্সের সামনে করোনা মহামারির মধ্যেও আটাত্তর বছর বয়সী বৃদ্ধা ফজরজান বিবি’র ভিক্ষাবৃত্তির করুণ চিত্র তুলে ধরা হয়।

এমন চিত্র দেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খানের নজরে আসলে তিনি ওই বৃদ্ধা ভিক্ষুকের পাশে দাঁড়ান এবং বাড়িয়ে দেন মানবতার হাত। পুলিশ কমিশনারের এ প্রতিক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।