সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

গৌরনদীতে গৃহবধুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১

গৌরনদী প্রতিনিধি  বরিশালের গৌরনদী পৌরসভার তিখাসার মহল্লায় বন্ধুর স্ত্রীকে যৌন হয়ারানির অভিযোগে পুলিশ মুদি ব্যবসায়ী শাহ আলম হাওলাদারকে (৩০) বুধবার ভোর রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই মহল্লার মতলেব আলী হাওলাদারের পুত্র।

মামলার এজাহারে প্রকাশ, ২৪ বছর বয়সী ওই গৃহবধুর স্বামী বন্ধু শাহ আলম হাওলাদার। ৮মাস পূর্বে একটি মামলায় তার স্বামী জেল হাজতে রয়েছে। তার স্বামী না থাকায় প্রায়ই শাহ আলম নানা ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শাহ আলম তার বিরুদ্ধে লোকের কাছে নানা ধরনের মন্তব্য করে আসছে। গত রোববার এ বিয়ে অভিযুক্ত শাহ আলমের দোকানে জিজ্ঞাসা করতে গেলে শাহ আলম উপস্থিত লোকজনের সম্মুখে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। এ ঘটনায় ওই গৃহ বধু মঙ্গলবার রাতে মামলা দায়ের করে। পুলিশ বুধবার ভোর রাতে শাহ আলমকে গ্রেফতার কের।

গ্রেফতারকৃতকে বুধবার দুুপরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।