বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

পটুয়াখালীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২ কর্মীসহ ১৫ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলায় নতুন করে আরও ১৫ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জনই কলাপাড়া উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি প্রকল্পে যোগ দিতে আসা কর্মী। একজন ব্যাংক কর্মকর্তারও কোভিড শনাক্ত হয়েছে। ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল মঙ্গলবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ নিয়ে পটুয়াখালী জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হলো ৭২৩। মারা গেছেন ২৫ জন।

পটুয়াখালীর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্তের মধ্যে কলাপাড়া উপজেলায় ১৩ জন, সদর উপজেলায় একজন এবং দশমিনা উপজেলায় একজন রয়েছেন। কলাপাড়া উপজেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি প্রকল্পে যোগ দিতে আসা নতুন কর্মীদের কাজে যোগ দেওয়ার আগে কুয়াকাটার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয় এবং তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১২ জনের নমুনা পজিটিভ এসেছে।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, কলাপাড়া উপজেলায় শনাক্ত ১৩ জনের মধ্যে ১২ জনই কলাপাড়ার একটি প্রকল্পের কর্মী। গতকাল মঙ্গলবার নতুন করে সুস্থ হয়েছেন ২০ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২৩৫ জন। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২২ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।