সোমবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪০
শিরোনাম :
বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক

বরিশাল বিভাগে নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৩০৪

ডেক্সরিপোর্ট  বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৩০৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২৯ জন এবং মারা গেছেন ৮৬ জন।

বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১০৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ১১২ জন সুস্থ হয়েছেন।

এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২৪ হাজার ৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়।

এর মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ২০ হাজার ৫২ জনকে। ইতিমধ্যে ১৭ হাজার ৯৪৮ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৩ হাজার ৯৫৪ জনকে। তাদের মধ্যে ২ হাজার ১৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৫০ জন। তাদের মধ্যে ১ হাজার ১১৩ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে।

এ ছাড়া শুধু বরিশাল শেবাচিম হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫১ জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এ দিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ৯৭১ জন, পটুয়াখালীতে ৭২৩ জন, ভোলায় ৪১৪ জন, পিরোজপুরে ৪১৬ জন, বরগুনায় ৪২৭ জন ও ঝালকাঠিতে ৩৫৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এর মধ্যে পুরো বিভাগে ১ হাজার ৮২৯ জন সুস্থ হয়েছেন। তাছাড়া বিভাগে মারা যাওয়া ৮৬ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৩৩ জন, পটুয়াখালীতে ২৫ জন, ঝালকাঠিতে ১১ জন, পিরোজপুরে ৭ জন, বরগুনায় ৫ জন ও ভোলায় ৫ জন রয়েছেন।