সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক  দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্র“প যমুনা গ্র“পেপের চেয়ারম্যান, স্বপ্নদ্রষ্টা মানুষ ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল’র মাগফেরত শান্তি কামনায় দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো অফিসের আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বুধবার বাদ আসর বরিশাল ব্যুরো অফিস কার্যালয়ে এই দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররম জামে মসজিদের মুয়াজ্জিন মিজানুর রহমান। ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন’র তত্বাবধায়নে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি ও সাংবাদিক এ্যাড. এসএম ইকবাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মহসিন উল ইসলাম হাবুল, মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর জাতীয় পার্টি নেতা রফিকুল ইসলাম গফুর, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জী, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাকির হোসেন, আলোকিত বাংলাদেশের ব্যুরো প্রধান খান রফিক, সমকালের ব্যুরো রির্পোটার সুমন চৌধুরী, রিপোর্টাস ইউনিটির সাবেক যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, এনটিভির ষ্টাফ ক্যামেরাপারসন গোবিন্দ সাহা, বরিশাল ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান পান্থ, রিপোর্টার তন্ময় তপু, ক্যামেরাপারসন শামীম আহমেদ। শিল্পপতি নুরুল ইসলাম বাবুল’র নীতি, আর্দশ ও কর্ম সফলতা নিয়ে আলোচনা ও দোয়া মোনাজাতে তার রুহের মাগফিরত কামনা করা হয়।