সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৮
শিরোনাম :
বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক

ভোলায় নতুন করে ৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪২২

ভোলা প্রতিনিধি  ভোলায় নতুন করে আরো ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪শ ২২ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ২, বোরহানউদ্দিন উপজেলায় ২ ও তজুমদ্দিন উপজেলার ৪ জন।

এছাড়া নতুন করে ২৮ জন মানুষ কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থের সংখ্যা ২৬৪। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ভোলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ভোলা থেকে ৪ হাজার ১শ ২৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩ হাজার ৯ শত ১৩ জনের। এছাড়া ২ শত ১১ জনের রিপোর্ট এখনো অপেক্ষমাণ আছে। করোনায় আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।